ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এবার গোল-এসিস্টে ম্যাচসেরা নেইমার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সাস্তোসে ফিরে প্রথম গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র। সাও পাওলো ভিত্তিক আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ গোলে সান্তোসের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন নেইমার। 

সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ ম্যাচে ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ২৬ মিনিটে থাসিয়ানো এবং ৭০ মিনিটে গুইলেমের গোলের পর আগুয়া সান্তার হয়ে ৪৩ মিনিটে একটি গোল শোধ করেন নেতিনহো।

গুইলেমের গোলে এসিস্ট করেন নেইমার।

এখন পর্যন্ত নেইমার সান্তোসের হয়ে একটি ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। আজকেও ছিলেন না ম্যাচের পুরো সময়। ৮৫ মিনিটে উঠে যান মাঠ থেকে।

তবে এই ম্যাচে ছন্দে ছিলেন নেইমার। তার ছন্দে ফেরার ম্যাচে সান্তোসও জয় পেয়েছে প্রত্যাশিতভাবেই।

প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর, গত অক্টোবরে পেশাদার ফুটবলে ফিরেন নেইমার। এর পর গেল মাসে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সাথে চুক্তি বাতিল করেন এই ব্রাজিলিয়ান।

এরপরেই ফিরে আসেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলে ২২৫ ম্যাচে ১৩৮ গোল করেন নেইমার। এর পর যোগ দেন বার্সলোনায়। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে ২২২ মিলিয়ন ইউরো (তখনকার মূল্য ২৬২ মিলিয়ন ডলার) ট্রান্সফারের মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হন। ২০২৩ সালে তিনি আল-হিলালে ৯০ মিলিয়ন ইউরো (৯৪ মিলিয়ন ডলার) ট্রান্সফার হন।

গেল মাসে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ছয় মাসের চুক্তি করেছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার গোল-এসিস্টে ম্যাচসেরা নেইমার

আপডেট সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫