ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

পাশাপাশি শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

আপডেট সময় : ০১:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫