ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৩১ কোটি ডলার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৩১ কোটি ২২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১৬ হাজার ৮ কোটি ৮৪ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের প্রথম ১৫ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে।

এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩০ লাখ ডলার।

এর আগে, জানুয়ারি মাসে প্রবাসীরা ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৩১ কোটি ডলার

আপডেট সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫