ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জাবির ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের  ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ সেবা চালু করেছে জাবি ছাত্রদল। চতুর্থ দিনের মতো আজও চালু রয়েছে এ সেবা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রদলের পরীক্ষার্থী তথ্য সেবা কেন্দ্রের সামনে বাইক সার্ভিস দিতে দেখা যায় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে।

রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হয়। ওই দিন থেকেই বাইক সার্ভিস চালু করেন জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ নিয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আজ আমি নিজেই বাইক সার্ভিস দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যানবাহন সংকট রয়েছে। এক্সিডেন্টের কারণে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি জানান, এ সার্ভিস ছাড়া ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য কলম, স্কেল ও প্রাথমিক চিকিৎসা সেবা চালু রয়েছে । ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলবে এ কর্মসূচী।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত হওয়া প্রথম শহীদ ছিলেন। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’

আপডেট সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫