ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ক্ষমতার আসল দায়িত্ব গণমানুষের জন্য কাজ করা : উপদেষ্টা আসিফ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজপথ আমাকে শিখিয়েছে কীভাবে অন্যায়ের বলিষ্ঠ প্রতিবাদ করে শোষিতের স্বপক্ষে থাকতে হয়। ছাত্রজীবনে এ দেশের দুঃখী মানুষের ওপর হওয়া ক্ষমতার অবিচার আর বৈষম্যের প্রাচীর দেখেই শপথ নিয়েছিলাম, এই দেশে একটি ন্যায়ভিত্তিক ও সমানাধিকারের সমাজ গড়ার জন্য কাজ করতে হবে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের প্রোফাইল ছবির ক্যাপশনে এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, চব্বিশে আমাদের হাজারো শহীদের যে সামষ্টিক লড়াই ছিল ফ্যাসিবাদী বৈষম্যের বিরুদ্ধে, তা এখন আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার এক পবিত্র দায়িত্ব।

এ জন্য এ দেশের কৃষকের উর্বর জমি থেকে শ্রমিকের শহুরে কনক্রিটে, মজলুম জনতার কণ্ঠস্বর হওয়ার স্বপ্ন দেখি আমি। বিশ্বাস করি, ক্ষমতার আসল দায়িত্ব গণমানুষের জন্য কাজ করা, এবং নীতির সঙ্গে আপস না করা।

তিনি আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করে দেবে আমাদের কাজ—আমাদের ঐক্য। আর সেই ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্মাণ করব।

বাংলাদেশকে বদলে দেওয়ার পথ হয়ত কঠিন, কিন্তু এই যাত্রাটা সম্ভব। বাংলাদেশ বদলাবে। আমরা মাথা উঁচু করে কথা বলব সবসময়। কারণ আমরা আমাদের পরিবর্তনের লড়াই অব্যাহত রাখব।

এটাই আমার সাধনা, আমার এগিয়ে চলা, আমার রাজনীতি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার আসল দায়িত্ব গণমানুষের জন্য কাজ করা : উপদেষ্টা আসিফ

আপডেট সময় : ০২:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫