ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এনাম, নজরুল ও জ্যোতি ফের রিমান্ডে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

পৃথক হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের প্রত্যেককে আগেও একাধিক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা জেলার সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন।

এদিকে তদন্ত কর্মকর্তাদের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিন এবং শাফি মোদ্দাসের খান জ্যোতিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

সকালে নজরুল ইসলাম মজুমদার ও জ্যোতিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেতে আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

রিমান্ডের পক্ষে শুনানি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। আর রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আজহারুল ইসলাম দুটি হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সাত দিনের রিমান্ড মঞ্জুর হয় জ্যোতিরও।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এনাম, নজরুল ও জ্যোতি ফের রিমান্ডে

আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫