ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপার বাংলার পরিচালক সৃজিত পত্নী এখন তিনি। মিথিলা সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনও সম্পর্কে জড়াননি তাহসান। তবে ২০২৫ সালের শুরুতেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খবর প্রকাশ্যে আনেন। এদিকে, প্রাক্তন স্বামীর বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া জানতে আগ্রহী ছিলেন ভক্তরা। কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী। এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছাবার্তাও পাঠাননি তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুলেছেন মিথিলা।

তিনি বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।

এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।

অভিনেত্রীর কথায়, আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়সই কথা হয় মেয়েকে নিয়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা

আপডেট সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫