ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব পদে পদোন্নতি পেলেন আ.লীগ আমলে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে জনপ্রশাসনে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

তাদের পদোন্নতি দিয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা বর্তমান অর্থবছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। এছাড়া অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ অথবা ৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন। সেই সঙ্গে তারা অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোপূর্বে জারি করা পিআরএল অথবা এলপিআর আদেশ এতদ্বারা বাতিল করা হলো। এ ক্ষেত্রে বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সচিব পদে পদোন্নতি পেলেন আ.লীগ আমলে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা

আপডেট সময় : ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫