ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যত দিন প্রয়োজন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

পুলিশ নিয়ে পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের উসকানিমূলক বক্তব্যের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি।

আজ রবিবার ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রসচিব।

তিনি বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ যে বক্তব্য দিয়েছেন, পুলিশকে উসকানি দিচ্ছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত থাকবে তাদের গ্রেপ্তার করা হবে।

দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ‘ডেভিল হান্ট অপারেশনের’ আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।

নাসিমুল গণি বলেন, দেশের পরিস্থিতি অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হচ্ছে। এটা একটা পুলিশ অ্যাকশন।

যত দিন প্রয়োজন ডেভিল হান্ট চলবে বলেও জানান সচিব।

ডিআইজি-এসপি গ্রেপ্তারের বিষয়ে সচিব বলেন, একজন ডিআইজিসহ চারজন এসপি গ্রেপ্তার হয়েছে, এ রকম সামনে আরো গ্রেপ্তার করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যত দিন প্রয়োজন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে

আপডেট সময় : ০৩:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫