ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালানসহ আটক ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান উদ্ধার করেন।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটক করে। পরে শুল্ক গোয়েন্দারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও তাদের আটক করেন।

তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজে এই স্বর্ণ পাওয়া যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সিলেট বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালানসহ আটক ২

আপডেট সময় : ১২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫