ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

গ্যাস মিটারিং স্টেশনের প্রযুক্তিগত কাজের জন্য আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও ঢাকা নরসিংদী রূপগঞ্জসহ বেশ কিছু গ্যাসের চাপ কম থাকতে পারে।

গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছিল তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিটিসিএল কর্তৃক মনোহরদি গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে উক্ত স্টেশন হতে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএস গামী ৪”×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টা হতে ৬ ফেব্রুয়ারি, (বৃহস্পতিবার)  সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও  তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

আপডেট সময় : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫