ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আখেরি মোনাজাতে এপর্বেও মহিলাদের অংশগ্রহণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আজ দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে শুরায়ি নেজামের (মাওলানা জুবায়ের অনুসারি) ৫৮তম বিশ্ব ইজতেমা।

বাদ ফজর ভারতের বেঙ্গালুরর মাওলানা ফারুক ওরফে ভাই ফারুকের বয়ানের মধ্যদিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলা অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুফতি আমানুল হক।

এখন চলছে হেদায়েতি বয়ান। বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ান বাংলায় অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান বাংলায় অনুবাদ করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

আখেরি মোনাজাত ঘিরে টঙ্গী ময়দানে লাখো মানুষের সমাগম হয়েছে। পুরুষ মুসল্লিদের পাশাপাশি টঙ্গী, গাজীপুর, উত্তরা ও কামারপাড়া এলাকার মহিলারা আখেরি মোনাজাতে শরিক হতে ময়দানের আশেপাশে অবস্থান নিয়েছেন।

টঙ্গীর মুদাফা থেকে নারগিস আক্তার, সেলিনা আক্তার ও মরিয়ম বিবিসহ ১০-১২ জনের একদল মহিলা টঙ্গী-কামারপাড়া রোডে এসে হোগলা পাটিতে বসে অবস্থান নিয়েছেন। তারা জানালেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে এসে ময়দানে পাশের কামারপাড়া রোডে অবস্থান নিয়েছেন।

গাজীপুরের বোর্ড বাজার থেকে এসেছেন রহিমা খাতুন, আমেনা বেগম, আয়েশা আক্তার ও ফেরদৌসি বেগম। তারা জানালেন, আখেরি মোনাজাতে অংশ নিয়ে নিজের পাপ ক্ষমা চাওয়ার জন্য এসেছি। মোনাজাত শেষে নিজ নিজ বাড়ি ফিরে যাব।

প্রসঙ্গত, আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। মাঝে আটদিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিরা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আখেরি মোনাজাতে এপর্বেও মহিলাদের অংশগ্রহণ

আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫