ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন চায় জামায়াত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জুলাই ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কর্মসূচি পালন করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও নিজস্ব মতামত তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য রেমিট্যান্স বন্ধের কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত অনেক প্রবাসী গ্রেপ্তার হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে সাজা দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের তালিকা করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এবং তাদের অনেককে গ্রেপ্তার করার পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তিনি আরও বলেন, স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে কয়েকশ প্রবাসী মুক্ত হয়ে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন। এসব প্রবাসীরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আন্দোলন দেশে-বিদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে। তারা যেহেতু আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, যারা বিদেশ যেতে চান, তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, যাদের দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে, যোগ্যতানুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করা, যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে আর্থিক সহযোগিতা করে ব্যবসার সুযোগ করে দেওয়া ও বয়স্কদের বিভিন্ন প্রকার সরকারি ভাতার আওতায় এনে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন চায় জামায়াত

আপডেট সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫