ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দাবি আদায়ে মহাখালীতে রেললাইন  অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকা রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনকে লাল পতাকা দেখিয়ে থামিয়েছেন তারা।

ট্রেনের লোকমাস্টার আব্দুল লতিফ গণমাধ্যমকে বলেছেন, “নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে ঢাকা রেলস্টেশন ছেড়ে আসে। ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। দূর থেকেই মহাখালী রেলগেটে লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। দ্রুত গতি কমিয়ে ট্রেন থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হলেও কোনো সমস্যা হয়নি।”

এর আগে দুপুরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুলশানে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে, আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আপডেট সময় : ০৫:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫