ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন ইমরান খান

টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান অভ্যন্তরীণভাবে পাকিস্তান ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। যদিও দেশটি জাতিগতভাবে সরাসরি ইসরাইলের পক্ষে অবস্থান করে থাকে। খবর সামা টিভির

ওই প্রতিবেদনে ইমরান খানকে ইসরাইলের জন্য ‘সমমনা রাজনীতিবিদ’ হিসেবে অভিহিত করা হয়েছে। সেইসঙ্গে সাম্প্রতিক নির্বাচনে তার দলের রাজনৈতিক সাফল্য পাকিস্তান-ইসরাইল সম্পর্কের পুনর্মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেরুজালেম পোস্ট বলছে, পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ দীর্ঘদিন  এ ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন এবং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে সম্ভাব্য প্রত্যাবর্তন পাকিস্তান-ইসরাইল সম্পর্কের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

গণমাধ্যমটি বলছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে পাকিস্তানের কৃষি, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতিসহ অর্থনৈতিকভাবে দেশটি ব্যাপক লাভবান হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন ইমরান খান

আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪