ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আইন পর্যালোচনায় বসছে ইসি, ঐকমত্যে নজর রাখবে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) তৃতীয় কমিশন সভা করবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি), যেখানে ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ আইন, পর্যবেক্ষণ নীতিমালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

এ সভায়, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য কমিশনের কিছু সুপারিশ নিয়ে ইতোমধ্যে ‘দ্বান্দ্বিক’ প্রতিক্রিয়া দেখা গেছে। এই সুপারিশগুলোর পরিপ্রেক্ষিতে, কমিশন আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য জরুরি সংস্কার প্রস্তাব সরকার এবং সংস্কার কমিশনের কাছে তুলে ধরবে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের সিদ্ধান্তে নজর রাখবে।

আজকের সভায় সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পর্যালোচনা করা হবে। এছাড়াও, ভোটার তালিকা আইন-২০০৯, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের জন্য গাইডলাইনস পর্যালোচনা করা হবে।

এছাড়া, কমিশনের প্রশিক্ষণ ভাতা নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকের নির্বাচন বিষয়ে আলোচনা হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সভায় বেশ কিছু বিষয় থাকবে, তবে সংস্কার বিষয়ে কোনো আলোচনা থাকবে না।

সভায় আরও আলোচ্য বিষয় হিসেবে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত এবং প্রক্রিয়া, নির্বাচন সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা, ডিআরএস সম্পর্কিত বিষয়াদি, ব্ল্যাঙ্ক কার্ড সরবরাহ, প্রস্তাবিত জাতীয় নির্বাচনী পদক নীতিমালা ২০২৫, আইডিইএ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণসহ বেশ কিছু বিষয় রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন পর্যালোচনায় বসছে ইসি, ঐকমত্যে নজর রাখবে

আপডেট সময় : ১২:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫