ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হেলিকপ্টার-বিমান সংঘর্ষ : নদী থেকে ১৮ মরদেহ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিবিএস নিউজকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর পটোম্যাক নদী থেকে ১৮টি মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

গতকাল বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে স্থানীয় সময় একটি বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানায়।

পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, পিএসএ এয়ারলাইনসের আঞ্চলিক রুটে চলাচলকারী একটি বিমান রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়।

মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, পিএসএর বিমানটি (ফ্লাইট ৫৩৪২) কানসাস থেকে উড্ডয়ন করেছিল।

আমেরিকান এয়ারলাইনসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিমানটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেলিকপ্টার-বিমান সংঘর্ষ : নদী থেকে ১৮ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫