ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ধনুশের কাছে আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

বিনোদন জগতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা ধনুশ তিন সেকেন্ডের একটি ভিডিও কেন্দ্র দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িয়েছেন। এ বিষয়টি নিয়ে পরে অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা ধনুশ। ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেতা। এবার সেই আইনি লড়াইয়ে ধনুশের কাছে হেরে গেলেন অভিনেত্রী।

জানা গেছে, কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হলেন অভিনেতা ধনুশ। সম্প্রতি নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।

উল্লেখ্য, নয়নতারার ডকুমেন্টারি ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরিটেল’-এ ধনুশ প্রযোজিত সিনেমা ‘নানাম রাউডি ধান’র তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে এ মামলা হয়। গত বছরের নভেম্বরে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে এ মামলা করেন ধনুশ। সেখানে নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।

সেই সময় এ বিষয়ে ধনুশের আইনজীবী বলেন, কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে আমার ক্লায়েন্টের। ২৪ ঘণ্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। যদি তা না করা হয়, তবে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেব আমরা।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টে ধনুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী নয়নতারা। পাশাপাশি সেখানে তিনি বলি বাদশাহ শাহরুখ খান, চিরঞ্জীবী, রামচরণসহ অন্য প্রযোজকদের ধন্যবাদ জানান, যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধনুশের কাছে আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা

আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫