ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু হয়। তবে বিগত সময়ে যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন তারা কেউই বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবেন না।

দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় সদস্যপদ নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, যদিও তাদের বিএনপির সদস্যপদ ছিল। কিন্তু দল যখন বহিষ্কার করেছে তখন সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারা এখন প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন না। জেলার নেতাকর্মীদের ফরম বিতরণে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমরা শুনতে পাই নানাদিক থেকে, নানাভাবে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ বিএনপিতে ঢুকতে চেষ্টা করছে। এই কীটপতঙ্গরা যেন ঢুকতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, নানা ছোট ঘটনা অথবা ঘটনাও না সেটা নিয়েও বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে। ফ্যাসিবাদের দোসররা তো প্রশাসনে, পুলিশে নানা জায়গা থেকেই তারা কাজ করছেন। সেজন্য আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন না করতে না পারে, সেজন্য এই নবায়ন কার্যক্রম অনেকখানি গুরুত্বপূর্ণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সফু ও কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান মেহেদী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ

আপডেট সময় : ১২:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫