ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৫ দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও মিরপুর সড়ক অবরোধ করেছেন।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর  জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেন। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়াসহ সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বের দেওয়া স্মারকলিপির (কোটা প্রথা বাতিল, আসন সংখ্যা কমানোসহ ৫ দফা দাবি) অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রো-ভিসি আমাদের সঙ্গে খুব বাজে আচরণ করেন। দুর্ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের বের করে দেন।

তিনি আরও বলেন, আমাদের দাবি মেনেই সাত কলেজের ভর্তি পরীক্ষা নিতে হবে। রাষ্ট্র যখন আমাদেরকে নিয়ে সিদ্ধান্তে আসছে, ঠিক তখনই তারা টালবাহানা শুরু করেছে। প্রো-ভিসির অসদাচরণের প্রতিবাদে আজ আমরা এখানে আন্দোলন করছি। মূলত ঢাবি প্রো-ভিসির ক্ষমা চাওয়াসহ ৫ দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনের অংশ হিসেবে রাজধানী টেকনিক্যাল মোড়ে সড়ক আটকে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

আপডেট সময় : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫