ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারুন অর রশীদকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার দায়ে মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার (২৬ জানুয়ারি) এ পরোয়ানা জারি করা হয়।

জানা গেছে, জুলাই আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র‍্যাব প্রধান হারুন। আজ শুনানি এ বিষয় তোলার পর ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়? চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে তদন্ত সংস্থা।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন আশুলিয়ায় ৬ জনকে লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

হারুন অর রশীদকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫