ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন : রাষ্ট্রদূত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের।

রোববার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

দুদেশের সম্পর্ক আরও গভীর করতে চীন বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে চীনা রাষ্ট্রদূত।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে।

তিনি বলেন, চীনের কাছ থেকে চাওয়া-পাওয়ার অনেক কিছু রয়েছে। চীন ও জামায়াত মানুষদের পাশে ছিল, পাশে রয়েছে এবং পাশে থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাংলাদেশকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন : রাষ্ট্রদূত

আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫