ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লেড বাবু হত্যাকাণ্ডে কুত্তা রাব্বি গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের ঘটনায় রাব্বি (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ। তিনি ‘কুত্তা রাব্বি’ নামেও পরিচিত। 

শনিবার (২৫ জানুয়ারি) রাতে পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

ডিবি-মিরপুর বিভাগ জানায়, ২০ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মঞ্জুরুল ইসলাম বাবু (ব্লেড বাবু) প্রতিপক্ষের আক্রমণে গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ২১ জানুয়ারি তার স্ত্রী রাবেয়া আক্তার মিম পল্লবী থানায় হত্যা মামলা করেন।

ডিবি আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্ত করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তুফান ও মুরাদকে গ্রেফতার করা হয়। পরে মামলার ৭ নম্বর আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতার রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ব্লেড বাবু হত্যাকাণ্ডে কুত্তা রাব্বি গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫