ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৫ জানুয়ারি)। এতে প্রতি আসনের বিপরীতে ৪৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আসা অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। ঢাবি ক্যাম্পাসে ঘুরে পাওয়া গেছে এমন চিত্র।

দেশের আটটি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদেরকে তল্লাশি শেষে একে একে ঢুকতে দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টার দিকে কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষা চলাকালীন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।

সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায়, এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫