প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবারকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকমের প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত-পরিকল্পিত প্রচারণার অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, ড. ইউনূস হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ অনুদান দেননি, যেমনটি ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এছাড়া ক্লিনটন পরিবারের সঙ্গে বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসকে কোনো সুবিধা দেয়নি এবং তিনি কখনোই জো বাইডেনের প্রশাসনে কোনো পদে ছিলেন না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন যে বক্তব্য প্রকাশিত হয়েছে সেটিও মিথ্যা।
পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনও ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনও ভূমিকা ছিল না বলেও জানিয়েছে তার প্রেস উইং ।
চেতনায়২৪ ডেস্ক : 


































