ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সত্যিই ছুরিকাঘাত করা হয়েছে নাকি অভিনয় সাইফকে নিয়ে প্রশ্ন মন্ত্রীর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

গেল ১৫ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে বলিউড তারকা সাইফ আলী খানের ঘরে ঢুকে তার ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারী। ধারালো ছুরির ছয় কোপে গুরুতর আহত হন ছোট নবাব। তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসা শেষে গত মঙ্গলবার ছুটি মিলেছে অভিনেতার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দৃশ্য এখন ভাইরাল। 

এদিকে পাঁচ দিনের ব্যবধানে গুরুতর আহত সাইফের এমন চাঙা রূপ দেখে সন্দেহ জেঁকে বসেছে ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। তিনি বলেন, হাসপাতাল থেকে ওকে (সাইফ) বেরিয়ে আসতে দেখেছি। সন্দেহ হচ্ছে, ওকে সত্যিই ছুরিকাঘাত করা হয়েছে! না কি স্রেফ অভিনয় করছিলেন? নাচতে নাচতে হাঁটছিলেন।

এদিকে নীতেশের মতোই সন্দেহ পোষণ করছেন দেশটির সাবেক সংসদ সদস্য সঞ্জয় নিরুপম। তার কথায়, ‘‘আমার একটা সরল প্রশ্ন, চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নতি করেছে যে সাইফ একেবারে নাচতে নাচতে বাড়ি ফেরেন আমার মনে হয়, পরিবারের তরফ থেকে জানানো উচিত, ঠিক কতটা আহত হয়েছিলেন তিনি। সাইফ এমনভাবে হাসপাতাল থেকে বেরোলেন, যেন কিছুই হয়নি!

গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ। বাড়ি পৌঁছানোর একটি ভিডিওতে দেখা যায় ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরেছেন। চুল-দাড়ি ছোট করে ছাটা। পাপারাজ্জিদের উদ্দেশে হাতও নাড়েন। দেখে মনেই হয়নি এত বড় ধকল গেছে তার ওপর দিয়ে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সত্যিই ছুরিকাঘাত করা হয়েছে নাকি অভিনয় সাইফকে নিয়ে প্রশ্ন মন্ত্রীর

আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫