বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি এস এম ফরহাদ হোসেন ২০২২ সালে কবি জসীমউদ্দীন হলের সহ- সভাপতির দায়িত্বে ছিলেন। তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার চলছে।
কবি জসীম উদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্যাডে সহ-সভাপতির কাতারে দেখা মিলে তার নাম। ২০২২ সালে ডিসেম্বর মাসের ২ তারিখে সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেন সাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। তখন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন মো: সুমন খলিফা সাধারণ সম্পাদক ছিলেন লুৎফুর রহমান।
রোববার (২২ সেপ্টেম্বর) সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এর পরই শুরু হয় তুমুল আলোচনা।
আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন।
এ ছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেতনায়২৪ ডেস্ক : 






































