ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মার্চের মধ্যে বাংলাদেশে আসবেন ফিফা প্রধান, নারী ফুটবলে সাহায্যের আশ্বাস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবল কর্তৃপক্ষের (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই। এছাড়া, সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের আশাপ্রকাশ করেছেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরের খবরটি জানানো হয়েছে।

কার্বন নিরপেক্ষ ক্রীড়া বাস্তবায়নের ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে ফিফা প্রধান বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের বিকাশে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা সহায়তা চাওয়ার পর সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।

আমন্ত্রিত হয়েও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফরে যেতে না পারায় দুঃখ প্রকাশ করে ইনফান্তিনো জানান, সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।

ফিফা প্রধানের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চের মধ্যে বাংলাদেশে আসবেন ফিফা প্রধান, নারী ফুটবলে সাহায্যের আশ্বাস

আপডেট সময় : ১১:০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫