ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৪ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চলাচল শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই তিন রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার কারণে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি। দুর্ভোগে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যা থেকেই, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত ২টা থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত সাড়ে ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যানেলের বিকন বাতি ও  মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

এ জন্য ফেরি চলাচল বন্ধ  ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময়  ৯৬টি যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি। পরে কুয়াশার মাত্রা কেটে গেলে সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার মাত্রা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়। এরপর মাঝনদীতে আটকে থাকা ৫টি ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫