ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নির্মাণ প্রকল্পে দাঙ্গা, রিমান্ডে ১৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় একটি নির্মাণ প্রকল্পে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন দেশটির স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত।

মালয়েশিয়া সংবাদমাধ্যম কসমোর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দণ্ডবিধির ধারা ১৪৮ ভঙ্গের কারণে ২০ থেকে ৫০ বছর বয়সি ১৫ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ড আদেশ দেন পুলাউ ম্যাজিস্ট্রেট আদালত।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে একজন স্থানীয় সুপারভাইজার ও একজন বাংলাদেশির মধ্যে মতবিরোধ ঘটে।  দুজনের মধ্যে তর্কাতর্কির বিষয়টি একপর্যায়ে জটিল হয়ে উঠে এবং নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিক এতে জড়িয়ে পড়লে তা দাঙ্গায় রূপ নেয়।

এ ঘটনায় একজন স্থানীয় পুরুষের মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মালয়েশিয়ায় নির্মাণ প্রকল্পে দাঙ্গা, রিমান্ডে ১৫ বাংলাদেশি

আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫