ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গত সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। তবে নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙয়ের পোশাকগুলো। কেউ কেউ করছেন সমালোচনাও।

জনপ্রিয় গায়ক আসিফ আকবর তো এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেফতার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।

সবশেষে জনপ্রিয় এ গায়ক বলেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আসিফের সঙ্গে একমত হয়েছেন। কেউ বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছেন। অনেকে উচিত কথা বলায় গায়ককে দিচ্ছেন ধন্যবাদ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ

আপডেট সময় : ০৬:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫