ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘‘আগামী নির্বাচন ঐক্যের মাধ্যমে এক প্রতীকে করবো’’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে চরমোনাই দরবার শরিফে তাদের দুজনের সাক্ষাৎ হয়। এ সময়ে তারা পরস্পরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তারা এক বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুজনেই। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আমরা কয়েকটি রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হয়েছি। এভাবে আর আমরা ব্যবহার হতে চাই না। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা এক হয়ে চলবো। আগামী নির্বাচনে ঐক্যের মাধ্যমে এক প্রতীকে করবো বলে জানান তারাঁ।

তার পরে ডা. শফিকুর রহমান  বরিশালে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রওনা করেন। সকালে তিনি জামায়াতের নারী প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এরপরে বিকেল ৩টায় যোগ দেন হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কর্মী সম্মেলনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

‘‘আগামী নির্বাচন ঐক্যের মাধ্যমে এক প্রতীকে করবো’’

আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫