ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি : মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি নির্বাচনী সরকারই দেশের সংকট নিরসন করতে পারে।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত  সিম্পোজিয়াম এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের মধ্যে আমরা রাজনৈতিক সংস্কারে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। এসময় এবং গণতন্ত্র চর্চার ওপর বেশি জোর দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের চেষ্টা একইসাথে ঋণখেলাপীরা যেন দলের মনোনয়ন না পায়। ফখরুল বলেন, যারা নির্বাচনে আসেন না কিন্তু দেশের জন্য অবদান রাখেন তাদেরও জাতীয় সরকারে অন্তর্ভুক্ত করা হবে।

মির্জা ফখরুল আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মর্যাদা সমুন্নত রেখে সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনেরও ঘোষণা দিতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫