ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফ্যাসিস্ট যেন সংসদে ফিরতে না পারে সেই সুপারিশ করেছি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন, কোনো স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তি যেন সংসদে ফিরতে না পারে সেই সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, জুলাই গণআন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের কথা মাথায় রেখেই আমরা একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কার সুপারিশ করেছি। আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে।

শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা বার্ডে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ড. বদিউল আলম মজুমদার। কার্যপত্রটি প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

সংস্কার সুপারিশ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে।

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন,  ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছি। এছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন একটি স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যেন প্রয়োজনীয় আসন বিন্যাস হবে প্রস্তাব করেছি। এর মধ্যে কুমিল্লা-৯ নির্বাচনি এলাকাও হতে পারে। তিনি এই এলাকার শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের পরিবর্তন আনতে সেন্টার অব অ্যাক্সিলেন্স স্থাপনে প্রয়োজনীয়তা ও বাস্তবানের প্রস্তাব করেন।

সেমিনারে আরও বক্তব্য দেন হাইকোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। কারিগরি মতামত দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব হোসেন মজুমদার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট যেন সংসদে ফিরতে না পারে সেই সুপারিশ করেছি

আপডেট সময় : ০৬:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫