ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে ফ্যানে ঝুলছিল ইডেন কলেজছাত্রীর নিথর দেহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুষ্পিতা ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।

প্রতিবেশী জগদীশ গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুষ্পিতার মরদেহ উদ্ধার করা হয়। পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক

জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হাজারীবাগে ফ্যানে ঝুলছিল ইডেন কলেজছাত্রীর নিথর দেহ

আপডেট সময় : ১১:৩৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫