ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ৭৭টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মধ্যে মোট ২৪ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকা জমা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ প্রদান করেন।

ফ্রিজ করা ব্যাংক হিসাবগুলোর মধ্যে হাছান মাহমুদের নামে ৮টি, তার স্ত্রী নূরান ফাতেমার ১৪টি, তার মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ৬টি, হাছান মাহমুদ ও তার স্ত্রীর যৌথ ৩টি অ্যাকাউন্ট, বিসমিল্লাহ মেরিন সার্ভিসের ৩৪টি, বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংসের ৬টি, অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের ৩টি, সুখি বাংলা ফাউন্ডেশনের ২টি এবং বিসমিল্লাহ মেরিন সার্ভিস জেএএস লিমিটেডের ১টি হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।

দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল আদালতে আবেদন করেন যাতে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, হাছান মাহমুদ, তার পরিবার এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নামে ৭৫৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৫৫৯ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে, যা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময়ে সংগঠিত হয়। এই লেনদেনগুলোতে মানিলন্ডারিংয়ের উপাদান থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে হিসাবগুলোতে ২৪ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকা জমা রয়েছে, যা অবরুদ্ধ করা হয়েছে।

দুদক আরও জানায়, ব্যাংক হিসাব থেকে টাকার উত্তোলন বা স্থানান্তর রোধ না করলে এসব অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না এবং রাষ্ট্রের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য অপরাধলব্ধ সম্পদ সুরক্ষিত রাখতে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হাসান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫