ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাইফের ওপর হামলাকারীর ভিডিও প্রকাশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ। 

ভারতের সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় অভিযুক্ত যুবককে দেখা গেছে। এখনও তার পরিচয় জানা যায়নি, পুলিশ তাকে খুঁজছে।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। এ সময় তার কাঁধে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়।

গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইফের ওপর হামলাকারীর ভিডিও প্রকাশ

আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫