ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে ছাত্র জনতা বিক্ষোভকে রুখে দিতে পুলিশের জলকামান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

সচিবালয়ের সামনে আদিবাসী বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শব্দ বোমা ও জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গের চেষ্টা চালাচ্ছে।

আদিবাসী ছাত্র-জনতার ওপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে তারা।

বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের সামনে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এতে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ, হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি এবং হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তারা আরও দাবি করেন, আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

সচিবালয়ের সামনে ছাত্র জনতা বিক্ষোভকে রুখে দিতে পুলিশের জলকামান

আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫