ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, বিদায়ী ভাষণে বাইডেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, একটি ‘প্রযুক্তি-শিল্প কমপ্লেক্স’ আমেরিকানদের অধিকার এবং গণতন্ত্রের ভবিষ্যৎ লঙ্ঘন করছে।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এমন মন্তব্য করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পাঁচদিন আগে গোষ্ঠীশাসন নিয়ে এমন মন্তব্য করলেন বাইডেন। খবর এনডিটিভি ও ভয়েস অফ আমেরিকার।

বাইডেনের বিদায়ী ভাষণ ছিল ওভাল অফিস থেকে তার পঞ্চম এবং শেষ আনুষ্ঠানিক ভাষণ। ছয় মাস আগে ওভাল অফিস থেকে আগের ভাষণে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যাখ্যা করেন এবং ট্রাম্পের বিরুদ্ধে ২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অনুমোদন দেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণে বাইডেন কতিপয় মানুষের হাতে সম্পদ এবং ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার বিষয়ে সতর্ক করেন।

তিনি বলেন, আজ আমেরিকায় একটি ব্যাপক সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের অধিকারী অলিগার্কি আবির্ভূত হচ্ছে, যেটা আক্ষরিক অর্থে আমাদের গোটা গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, আমাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলছে। তিনি কতিপয় অতি-ধনী মানুষের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রিকরণ এর দিকে এবং তাদের ক্ষমতার অপব্যবহার যদি না থামানো হয় তাহলে তার বিপজ্জনক পরিণতির দিকে’ দৃষ্টি আকর্ষণ করেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।

এ সময় মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দেশবাসীকে যেকোনো অপশক্তি রুখে দেয়ার আহ্বান জানান বাইডেন।

মার্কিন নাগরিকদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও সতর্ক করেন তিনি। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানান জো বাইডেন।

বাইডেনের স্ত্রীকে ‘সবচেয়ে দামি’ উপহার দিলেন মোদি।

অতীতে সামরিক-শিল্প কমপ্লেক্স সম্পর্কে প্রয়াত প্রেসিডেন্ট ডয়াইট আইজেনহাওারের হুঁশিয়ারির কথা স্মরণ করে বাইডেন বলেন, আমি সমানভাবে প্রযুক্তি-শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান সম্পর্কে উদ্বিগ্ন, যেটা আমাদের দেশের জন্য প্রকৃত হুমকি হতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, বিদায়ী ভাষণে বাইডেন

আপডেট সময় : ১১:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫