ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘আমরা বৈষম্যের শিকার’, মুচকি হেসে আরো যা বললেন পলক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

আদালতে নিয়ে যাওয়ার সময় কালের কণ্ঠের সঙ্গে কথা হয় জুনায়েদ আহমেদ পলকের।

এ সময় তার মুখে ছিল মুচকি হাসি। তিনি কালের কণ্ঠকে বলেন, আমাদেরকে ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে দেয় না। সব বন্দি তো কথা বলতে পারে সাত দিনে একবার।

তিনি আরো বলেন, আমাদেরকে দুই মাস হলেও কথা বলতে দেয় না।

আমি নিজেই তো বৈষম্যের শিকার। সুবিচার চাই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমরা বৈষম্যের শিকার’, মুচকি হেসে আরো যা বললেন পলক

আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫