ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

আগামী মাসের প্রথম দিকে কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের জমি সংক্রান্ত সমস্যা সমাধান করতে এবং দেশে আরও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সব বিনিয়োগ প্রচার সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়ংওন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা তার সঙ্গে দেখা করলে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

বাংলাদেশ থেকে সবচেয়ে বড় রফতানিকারক দক্ষিণ কোরিয়ান কোম্পানির চেয়ারম্যান কিহাক সুং বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন। তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশে এফডিআই নিরুৎসাহিত করছে এবং দেশে বৃহৎ আকারের বিনিয়োগ অবস্থার উন্নতির জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন।

প্রধান উপদেষ্টা সুংকে বলেন, কোরিয়ান ইপিজেডের জমি নিয়ে সমস্যা রয়েছে। যা শিল্প পার্কে এফডিআইর মূল প্রতিবন্ধক হিসেবে কাজ করে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই কোরিয়ান ইপিজেড বাংলাদেশের সবার জন্য মডেল হোক। আমরা আশা করি এটি বড় বিনিয়োগে আকর্ষণ করবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে।

কিহাক সুং কেইপিজেডের সঙ্গে জড়িত দীর্ঘদিনের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৬:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫