ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস : ইসরায়েল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

কাতারের রাজধানী দোহায় গাজার যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এই সময়কালে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সোমবার ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের ধারণা, মুক্তি পাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত থাকবেন, তবে কয়েকজন ‘নিহত’ জিম্মি মুক্তি পাওয়ার জন্য হামাস তাদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায়, যার ফলে ২৫১ জন ইসরায়েলি নাগরিক এবং বিদেশি নাগরিক জিম্মি হন। বর্তমানে ৯৪ জন জিম্মি হামাস ও তাদের মিত্রদের হাতে বন্দী রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী—এই ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জন ইতোমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মরদেহও জিম্মি মুক্তির অংশ হিসেবে হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করবে।

সূত্র:- সিএনএন
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস : ইসরায়েল

আপডেট সময় : ১২:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫