ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জুনের মধ্যেই নির্বাচন চায় বিএনপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুনের মধ্যে আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে— অন্তর্বর্তী সরকারের একটি অংশ ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এই অবস্থায় বিএনপি শিগগিরই নির্বাচনের প্রস্তুতি নিতে এবং এই দাবি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলটির নেতারা বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে, তা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ ছাড়া কিছুই নয়। বিএনপির দাবি— অন্তর্বর্তী সরকারের উচিৎ স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রেখে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি শিগগিরই সভা, সেমিনার ও অন্যান্য কর্মসূচি আয়োজন করে এই দাবিকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠকের বিস্তারিত বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুনের মধ্যেই নির্বাচন চায় বিএনপি

আপডেট সময় : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫