ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটল, তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তিনি।

ভারতের সেনাবাহিনীর আর্মি ডে’র আগে সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘আমরা প্রতিবেশী। আমাদের একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনও ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনও পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় এই সেনাপ্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকেও বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনও ‘সমস্যা নেই’ দাবি করেছেন জেনারেল দ্বিবেদী।

সামরিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে। এখন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো এবং নিখুঁত।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বললেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল

আপডেট সময় : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫