ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ জানালেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান।

তিনি জানান, পবিত্র রমজান আর সাত সপ্তাহ দূরে। আগামী মার্চের ১ তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

রবিবার (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যদিও রমজান শুরু ও ঈদ চাঁদের ওপর নির্ভর করে। ধর্মীয় পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত চাঁদ দেখা কমিটি চাঁদ দেখে এ তারিখ ঘোষণা করে।

এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে।

অন্যদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আপডেট সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫