ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলে গত ১ অক্টোবর অপারেশন ট্রু প্রমিজ পরিচালনা করে ইরান। ইসরাইলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের ওপর চাপ বাড়ছে। আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়েছে, দীর্ঘমেয়াদী ও বড় ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি।

শনিবার ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্মীদের উদ্দেশে প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ইসলামি বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি জানান, বছরের পর বছর ধরে, আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল।

ইসরাইলে চালানো অপারেশন ট্রু প্রমিজের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি (অপারেশন) এই শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল।

প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে আইআরজিসি প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলির গুণমান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে। যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গে একযোগে শত শত প্লেনে গুলি করতে পারেন।

ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশী শক্তির ওপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন এই আইআরজিসি প্রধান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫