ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কত টাকা আয় করল রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। গত ১০ জানুয়ারি বিশ্বের ৬ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। দুই হাজার পঁচিশে এই দুই তারকার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তবে বক্স অফিসে কত টাকা আয় করছে রাম-কিয়ারার আলোচিত এই সিনেমা?

স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনে ‘গেম চেঞ্জার’ শুধু ভারতে আয় করেছে ৭২.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৯ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮০.১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১৩ কোটি ৭০ লাখ টাকার বেশি)।

বলিমুভিরিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘গেম চেঞ্জার’ দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭৭ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

৪০০-৫০০ কোটি রুপি বাজেট নিয়ে এস. শঙ্কর নির্মাণ করছেন ‘গেম চেঞ্জার’ সিনেমা। এতে পাঁচটি গান ব্যবহার করেছেন নির্মাতারা। এই পাঁচ গানে ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি)।

রাম চরণ-কিয়ারা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কত টাকা আয় করল রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’?

আপডেট সময় : ০১:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫