ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১৭ ম্যাচ হারার পর কেমন আছেন সুজন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

একটি-দুটি নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে টানা ছয় ম্যাচ হেরে বসেছে ঢাকা ক্যাপিটালস। আর সবমিলিয়ে বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হেরেছে টানা ১৭ ম্যাচ। গতবার ঢাকার ফ্র্যাঞ্চাইজি খেলেছে দুর্দান্ত ঢাকা নামে। সেবার উদ্বোধনী ম্যাচে জয়ের পর টানা ১১ ম্যাচ হারে দলটি।

এবার ঢাকা ক্যাপিটালস নামে হাজির হওয়া ঢাকার ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবগুলো হেরেছে। দুটি দলের-ই কোচের দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন।

ঢাকার ফ্র্যাঞ্চাইজির এমন দুর্দশার পরও নাকি মানসিকভাবে চাঙা আছেন এই কোচ। দলটির ওপেনার মুনিম শাহরিয়ার কোচের বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘স্যার (সুজন) আসলে মানসিকভাবে কখনোই ডাউন হন না। মানুষের জীবনে এরকম হতেই পারে। আর আমরা মাঠে খারাপ খেলছি দেখেই উনি হেরেছেন। তার আসলে এখানে করার কিছু নেই। উনি পরিকল্পনা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।’

‘দুর্ভাগ্যবশত আসলে হচ্ছে না। উনি মানুষ হিসেবে কিছুটা হতাশ হতেই পারেন। আমার মনে হয় না সেটা উনি আমাদের ওপরে আসতে দেন। উনি আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করছেন, যথেষ্ট পরিমাণ নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা দিচ্ছেন’-যোগ করেন এই তরুণ ক্রিকেটার।

তবে ঢাকা ক্যাপিটালসের টানা হারে মুনিম নিজে কিছুটা হতাশ হয়ে পড়েছেন, ‘এটা অবশ্যই হতাশার। আমরা শুধু একটা জয় খুঁজছিলাম। সেই জয়টা আসলে হচ্ছে না। কিছু একটা তো মিসিং হচ্ছেই। আমরা আগের ম্যাচে ভালো একটা সংগ্রহ পেয়েছি, এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো রান করে আমরা প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিবো, কিন্তু হলো না।’

আগামীকাল রোববার (১২ জানুয়ারি) দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। শেষ চারের দৌড় থেকে অনেকটাই ছিটকে যাওয়ার পথে দলটি। রাজশাহীর বিপক্ষে জয়ের দেখা না পেলে টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হয়ে যাবে সুজনের দলের জন্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

টানা ১৭ ম্যাচ হারার পর কেমন আছেন সুজন

আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫