ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাশমিকা দিলেন দুঃসংবাদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে এখন শুধুই চলছে সিনেমা পুষ্পার জয়জয়কার। আর ইতোমধ্যে ছবির দুর্দান্ত সাফল্য নিয়ে ঊর্ধ্বগগনে ছুটে চলছে অভিনেত্রী রাশমিকা মান্দানার জনপ্রিয়তা। এ যেন ফুরাবার শেষ নয়।

আবার অভিনেত্রীর জোরকদমে প্রস্তুতি চলছে বলিখ্যাত ভাইজান অভিনেতা সালমানের খানের বহু প্রত্যাশিত ছবি সিকান্দার নিয়ে। এ ছবিতেও আছেন পুষ্পাখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘সিকান্দার’ ছবির জন্য শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

কিন্তু হঠাৎই দুঃসংবাদ পাওয়া গেল। জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর চোট পান রাশমিকা মান্দানা। যে কারণে সাময়িকভাবে তার শুটিংও স্থগিত করা হয়েছে। যদিও সালমান ও রাশমিকা ‘সিকান্দারের’ শেষ শিডিউলের শুটিং মুম্বাইয়ে করবেন বলে জানা গেছে।

‘সিকান্দার’ সিনেমায় সালমান খান, রাশমিকা মান্দানার পাশাপাশি আছেন  কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ ও অঞ্জিনি ধাওয়ান প্রমুখ। এটি চলতি বছরের মার্চে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এ মুহূর্তে ‘সিকান্দার’ ছাড়াও রাশমিকা মান্দানার ঝুলিতে একাধিক ছবি রয়েছে। অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশমিকা দিলেন দুঃসংবাদ

আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫