ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারি ১ ও ২ তারিখে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫

  • ওসমান গণি
  • আপডেট সময় : ১২:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

“স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা” স্লোগানে ফেব্রুয়ারি ১ ও ২ তারিখে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’ এর আয়োজন।

আগামী ফেব্রুয়ারি ১ ও ২ তারিখে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শনিবার ১১ই জানুয়ারি ২০২৫ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন।

সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’- এই স্লোগান ধারণ করে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’।

জাতীয় কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত এ উৎসব সফলভাবে আয়োজন করার জন্য কবি মোহন রায়হানকে আহ্বায়ক, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি শাহীন রেজাকে যুগ্ম-আহবায়ক এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয়ক করে একটি উৎসব পরিষদ এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ কবিদের নেতৃত্বে ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে।

কবি মোহন রায়হান বলেন, ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’ আয়োজন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)’র দোতলায় ‘শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন’ সংলগ্ন কক্ষে চালু করা হয়েছে উৎসব দপ্তর। কবিদের নাম রেজিস্ট্রশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে টিএসসি’র দোতলায় এই দপ্তরে। দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও আগ্রহী কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। নিচে প্রদত্ত লিংক থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

https://tinyurl.com/kobita2025

এবারের উৎসবে যারা কবিতা পড়বেন তাদের জন্য ‘রেজিষ্ট্রেশন ফি’ ফ্রি করে দেয়া হয়েছে। নিবন্ধনকৃত কবিগণ একটি করে স্বরচিত নাতিদীর্ঘ কবিতা (আনুমানিক ২০ লাইন) পাঠ করতে পারবেন। নিবন্ধনের সময় দু’টি স্বরচিত কবিতার দু’টি করে কপি, এনআইডি/জন্মনিবন্ধনের কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। জমাকৃত কবিতা দু’টি থেকে উৎসবে পাঠ করার জন্য একটি কবিতা নির্বাচিত করে দেয়া হবে। পঠিত কবিতাগুলো থেকে উৎসবোত্তর একটি নির্বাচিত কবিতা সংকলন প্রকাশ করা হবো

এ উৎসবে ফ্যাসিবাদ বা সাম্প্রদায়িকতার পক্ষে, দল-পরিবার-গোষ্ঠী-ব্যক্তিবন্দনা, পতিত স্বৈরাচারের বন্দনা, দলীয় বা ধর্মীয় উস্কানিমূলক, স্বাধীনতা বিরোধী, জুলাই-আগস্ট অভ্যুত্থান বিরোধী কোনো কবিতা পাঠ করা যাবে না।

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের বিভিন্ন পর্ব আয়োজিত হবে।

দু’দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে।

বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বছরের মতো এ বছরেও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ঘোষণা ও প্রদান করা হবে।

কবি মোহন রায়হান মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা তথা বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের প্রত্যয়ী জাতীয় কবিতা

পরিষদের সকল নতুন পুরাতন সদস্য এবং দেশের সকল সৃষ্টিশীল কবি ও কবিতাপ্রেমীদের এ উৎসবে সবান্ধব অংশগ্রহণ করে উৎসবকে সফল করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, লেখক-গবেষক ও কবি সলিমুল্লাহ খান, ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগী, কবি সোহরাব হাসান, ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’-এর উৎসব কমিটির যুগ্ম-আহবায়ক কবি শাহীন রেজা এবং উৎসব সমন্বয়ক কবি মানব সুরতা

সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, কবি নুরুল ইসলাম মনি, কবি ফেরদৌস সালাম, কবি রফিক হাসান, কবি কামরুজ্জামান, কবি শ্যামল জাকারিয়া, কবি গোলাম শফিক, কবি নুরুন্নবী সোহেল, কবি আসাদ কাজল, কবি এবিএম সোহেল রশীদ, কবি ইউসুফ রেজা, কবি স ম শামসুল আলম, কবি সুমনা নাজনীন, কবি বাবু হাবিবুল, কবি রোকন জহুর, কবি মিঠু কবির, কবি টিমুনী খান রিনোসহ জাতীয় কবিতা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ফেব্রুয়ারি ১ ও ২ তারিখে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫

আপডেট সময় : ১২:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫